নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী)
আসনের সংসদ সদস্য ফজলে
হুদার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের
অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম। গত ৮-৯ মাসে সংসদ
সদস্য কোথা থেকে কত
টাকা নিয়েছেন, তার হিসাব ও
ব্যাংক ড্রাফটের নম্বর দলীয় চেয়ারম্যান তারেক
রহমানের কাছে উপস্থাপনের ঘোষণা
দিয়েছেন তিনি। একই সঙ্গে সংসদ
সদস্যের ‘প্যান্ট-টাই খুলে নেওয়ার’
হুমকিও দিয়েছেন এই বিএনপি নেতা।
সোমবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব
ও সংহতি দিবসের কর্মসূচি উপলক্ষে আয়োজিত প্...