চলমান শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখ হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকাল সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।‘শ্রমজীবী জনতার সঙ্গে এ...