বাংলাদেশ প্রিমিয়ার লিগের
(বিপিএল) একাদশ ও দ্বাদশ আসরে ম্যাচ ফিক্সিং, দুর্নীতির তথ্য গোপন এবং তদন্তে অসহযোগিতা
ও মোবাইল ডিভাইস লুকানোর মতো গুরুতর অভিযোগে দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে
বিসিবির দুর্নীতি দমন ইউনিট (বিসিবিআইইউ)।
আইসিসির দুর্নীতিবিরোধী
কোডের বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত দুই ব্যক্তি হলেন—চট্টগ্রাম রয়্যালসের দ্বাদশ সংস্করণের সাবেক মালিক মো. আবদুল কায়ুম
রাশেদ এবং দুর্বার রাজশাহীর একাদশ ও চট...