উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে বেড়েই চলছে কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি। প্লাবিত হতে শুরু করেছে জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, জেলার ধরলা ও ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি। বিপৎসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা। আজ বুধবার সকাল ৯টায় পাউবোর তথ্য, কুড়িগ্রাম পয়েন্টে ধরলা বইছে বিপৎসীমার (২৬ দশমিক ০৫ মিটার) ১ দশমিক ২১ মিটার নিচ দিয়ে। তালুক সিমুলবাড়ী পয়েন্টে এর পানির উচ্চতা ২৯ দশমিক ৯৪ মিটার, যেখানে বিপৎসীমা ৩০ দশম...