কৃষক যখন মাঠে বীজ বোনেন, তখন তিনি শুধু একটি ফসল উৎপাদন করেন না; নিজের শ্রম, সময়, অর্থ এবং ভবিষ্যতের প্রত্যাশা মাটির সঙ্গে মিলিয়ে দেন। নিজ পরিবারের জন্য নয়, সবার খাদ্য নিরাপত্তা তিনি বহন করেন। সেই ফসল মাঠ থেকে ঘরে ওঠার পর কিংবা বাজারে যাওয়ার পথে যদি বিনষ্ট হয়, নিরাপদ সংরক্ষণের অভাবে গুণগত মান হারায় কিংবা বিপণনব্যবস্থার দুর্বলতায় অবিক্রীত পড়ে থাকে, তাহলে কৃষকের সেই পরিশ্রমের একটি বড় অংশ কার্যত মাটিতেই মিশে যায়।
গতকাল শুক্রবারের আগামীর সময়ের প্রধান শিরোনাম ‘হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি’ এই বাস্ত...