সকাল ৬টা। ফজরের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মসজিদের বারান্দায় একে একে জড়ো হচ্ছে শিশুরা। কারও হাতে কোরআন মাজিদ, কারও হাতে আরবি শিক্ষার বই। কয়েকজন বয়স্ক মানুষও এসে বসেছেন শিক্ষকের সামনে।
মসজিদের এক কোণে বসে রয়েছেন মো. মুছা শেখ। বয়স প্রায় ৮৫ বছর। আছে শারীরিক অসুস্থতাও। তবু শিক্ষার্থীদের পড়া শুনতে তার ক্লান্তি নেই। ভুল হলে সংশোধন করে দেন। এভাবেই প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে তার পাঠদান।
৭০ বছর ধরে এভাবে মসজিদের বারান্দায় বসে আরবি শিক্ষা দিয়ে আসছেন...