ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ রপ্তানির চুক্তি সই করেছে রাশিয়া ও ইন্দোনেশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম এবং ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পেমবাংকিত লিস্ট্রিক নুকলিয়ারের মধ্যে এই চুক্তি হয়েছে। ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টরভিত্তিক ভাসমান কেন্দ্রের ক্ষেত্রে বিশ্বে এটিই প্রথম চুক্তি।শনিবার (১৭ অক্টোবর) রসাটম জানিয়েছে, গত ১৬ অক্টোবর মস্কোয় চলমান রাশিয়ান এনার্জি উইকের পাশাপাশি আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী, ইন্দোনেশিয়ার উত্তর হালমাহেরা দ্বীপ...