দেশের এই ক্রান্তিলগ্নে সাময়িকভাবে বন্ধ থাকা রামপাল পাওয়ার প্লান্টের ৬৬০ মেগাওয়াটের ইউনিটটি চলতি সপ্তাহের মধ্যেই চালু করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার জন্য ইতোমধ্যে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরে যাওয়া পাঁচটি পাওয়ার প্...