ভারতীয় সিনেমা ও হলিউডের অ্যাকশন ছবির মধ্যে পার্থক্য প্রতিভায় নয়, বরং কাজের জন্য পাওয়া সময় ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধায়। এমনটাই মনে করেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। তার মতে, দুই ইন্ডাস্ট্রিতেই দক্ষ কলাকুশলী রয়েছেন। তবে হলিউডে একটি দৃশ্য নির্মাণের জন্য তুলনামূলকভাবে বেশি সময় পাওয়া যায়, যা কাজের মানে বড় প্রভাব ফেলে।সম্প্রতি ভারতীয় ও হলিউডের অ্যাকশন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির উদাহরণ টানেন এই অভিনেতা।বিদ্যুৎ বলেন, আমরা তাঁদের মতো একই কলাকুশলীদের সঙ্গে কাজ করি।...