বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে দেশে-বিদেশে যে আলোচনা শুরু হয়েছে, তা কেবল একটি সফরকে কেন্দ্র করে নয়; বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ অভিমুখ, অর্থনৈতিক কূটনীতির অগ্রাধিকার এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর সব সময়ই প্রতীকী গুরুত্ব বহন করে। কারণ সেই সফর অনেক সময় আনুষ্ঠানিক বক্তব্যের চেয়েও বেশি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নতুন সরকার কোন সম্পর্ককে কতটা গুরুত্...