চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মামলার দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারপতি জানিয়েছেন, নির্ধারিত তালিকা অনুযায়ীই শুনানি হবে মামলারআদালত সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের উপর কিছু শর্ত কার্যকর রয়েছে আগে থেকেই। একটি মামলায় তাকে দেওয়া আইনি সুরক্ষার অংশ হিসেবে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না বলে নির্দেশ রয়েছে। সেই কারণেই চিকিৎসার প্রয়োজনে বি...