নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইরি-বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির উপকারভোগীর তালিকা প্রণয়ন ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে সরকারি চাকরিজীবী, প্রবাসী, রাজনৈতিক কর্মী, চায়ের দোকানদার, ভাড়ায় মোটরসাইকেল চালক, গার্মেন্টসকর্মী এবং সাংবাদিকদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই কয়েকজন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্ত...