দেশের অনলাইন সংবাদপত্রের পথিকৃৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবির আগামীর সময়কে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। বৃহস্পতিবার র...