কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে বিটপি গ্রুপের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত ২৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের এমডি মিরান আলী। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত এমডি মো. শাহীন ইকবাল, ডিএমডি মো. আসিফ বিন ইদ...