গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ কিউ এম নাছির উদ্দিনকে গত বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে সরাসরি পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। তিনি সেখানে মন্ত্রণালয়ের আইন অনুবিভাগ দেখভাল করবেন। অথচ পরিবেশ মন্ত্রণালয়ে এ নামে কোনো অনুবিভাগই নেই।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে মতামত ও করণীয় জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এদিন অন্তত আরও চার বিচারিক কর্মকর্ত...