ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা ও দায়রা জজ আদালত।আজ সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের করা হয়। এটি নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোকযাত্রায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা...