চারজনের চক্র। তারা কখনো অনলাইনে অর্ডার দিয়ে বিক্রেতাকে ডেকে জিম্মি করত। আবার কখনো টার্গেট ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রির আকর্ষণীয় অফার দিত। এরপর নিজেদের কবজায় এনে হাতিয়ে নিত অর্থ। টাকা দিতে রাজি না হওয়া পর্যন্ত চলত নির্যাতন। তবে চক্রটি শেষে আটকা পড়েছে আইনশৃঙ্খলার জালে। এক মামলায় রিমান্ডে নিয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। আরেক মামলায়ও চাওয়া হয়েছে রিমান্ড।
আদালত ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসামি রাকিব হাসান, মো. দুলাল, মো. শাহাদাত হোসেন ও পবন সরকার পেশাদার প্রতারক। মাছ অর্ডার করে বি...