দেশে বসবাসরত ধর্মীয় ও জাতিগত
সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও
সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন
প্রণয়ন এবং রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে
বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের প্রতি জানানো
হয় এ দাবি। ‘বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়,
সম্পদ, ধর্মীয় ও সা...