দেশ জুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হার কমাতে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও প্রতিদিন নতুন করে শিশুর প্রাণহানি ও সংক্রমণের ঘটনা ঘটছে। আমাদের ভঙ্গুর স্বাস্থ্য খাতের এই নির্মম বৈপরীত্য আর কতদিন সহ্য করতে হবে?
সম্প্রতি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বিএসএইচআই) এবং আইসিডিডিআর,বির যৌথ গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা শুধু উদ্বেগের নয়; বরং চরম আতঙ্কের। দুই ডোজ প্রতিষেধক...