দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের এই ইতিবাচক ধারার মধ্যেও এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে, একই সাথে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এই উত্থানে অবদান রেখেছে অন্য সূচকগুলোও। এর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ০১ দশমিক ৯০ পয়েন্...