শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠী বিএসআরএমের দুই কোম্পানিতে আর্থিক চাপের ধরন ভিন্ন। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম লিমিটেড) বিক্রি বাড়লেও কমেছে মোট মুনাফার মার্জিন ও পরিচালন নগদপ্রবাহ। পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক পাওনা। অন্যদিকে বিএসআরএম স্টিলস লিমিটেডে মূল চাপ ঋণনির্ভরতায়। কোম্পানিটির মোট ঋণ ৪ হাজার কোটি টাকার বেশি, যা শেয়ারহোল্ডারদের ইক্যুইটির চেয়েও বেশি। এর সঙ্গে বেড়েছে সুদজনিত ব্যয়। তবে মুনাফা ও পরিচালন নগদপ্রবাহও বেড়েছে কোম্পানিটির।
২০২৫-২...