উচ্চতা অনুযায়ী শরীরের অতিরিক্ত ওজন বা চর্বি জমে থাকাকে স্থূলতা বলে। এটি মাপার সবচেয়ে প্রচলিত ও বৈজ্ঞানিক পদ্ধতি হলো বডি মাস ইনডেক্স (BMI)। বিএমআই নির্ণয়ের সূত্র বিএমআই = কিলোগ্রামে শরীরের ওজনকে মিটারে শরীরের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করতে হয়। ধরুন, কারও ওজন ৫০ কিলো, উচ্চতা ১.৫ মিটার, বিএমই হবে ৫০/(১.৫)২ = ২২.২। এক্ষেত্রে ওজন ১৮.৫ থেকে ২৪.৯ হলে তা স্বাভাবিক ওজন, ২৫ থেকে ২৯.৯ হলে ওভারওয়েট, ৩০ বা তার বেশি হলে স্থূলতা।
স্থূলতার কারণ: বেশি খাওয়া ও কম পরিশ্রমই মূল কারণ। এ ছাড়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস...