গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকালে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার ডুমুরিয়া এলাকা থেকে একদল লোক মিছিল নিয়ে এসে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয় এবং ইউনিয়ন বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়ে...