অধিক জনসংখ্যা ও সীমিত ভূমির
বাস্তবতায় শ্রমঘন উৎপাদনশিল্পের বিকাশ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম
কার্যকর পথ বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার
আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কম মূলধন বিনিয়োগে বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে
পারে, এমন শিল্পখাতকে আগামী দিনে অগ্রাধিকার দেবে সরকার।
আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব
ম্যানেজমেন্টের (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের
(বিটাক) ‘কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিম...