জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সম্ভাবনা তৈরি করে চার দিনের সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের শীর্ষ বৈঠক, যৌথ ঘোষণা, সহযোগিতা চুক্তি, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি এবং বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। আগামী পাঁচ বছরে জাপানের ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা এবং ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত সফরের উল্লেখযোগ্য অর্জন। তবে এসব প্রতিশ্রুতি বাস্তব বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখবে, তা নির্ভর করছে বাংলাদেশ...