শীতের আগমন, আর তার সঙ্গেই দিল্লির আকাশে ধোঁয়াশার চাদর। রাস্তায় বেরোলেই চোখ জ্বালা, গলায় খুসখুস, কাশি, শ্বাসকষ্ট। সকাল থেকে রাত দূষিত বাতাসের দাপটে কার্যত হাঁসফাঁস করছেন রাজধানীর বাসিন্দারা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দীপাবলির আগেই দূষণের মাত্রা উদ্বেগজনক হয়ে উঠেছে। শুক্রবার, ৬ নভেম্বর, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক (একিউআই) পৌঁছেছিল ৩৯১-এ। অর্থাৎ ‘অতি খারাপ’ বা ভেরি পুওর স্তরে। শহরের ৫৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩০টিতে তখন দূষ...