কালীপুজো ও দীপাবলির আনন্দের রেশ কাটতে না কাটতেই বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল কলকাতার আকাশ। রাতভর বাজি পোড়ানোর জেরে শহরের একাধিক এলাকায় বায়ুদূষণ পৌঁছল উদ্বেগজনক মাত্রায়। বাতাসে বেড়েছে অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ। কোনও কোনও এলাকায় এই দূষণের মাত্রা ৫০০ ছাড়িয়েছে। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও বাজির আগুনে প্রাণহানি, আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়েছে দোকানপাট ও যানবাহন।রবিবার, ৮ নভেম্বর রাতে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় দেদার বাজি ফাটানো হয়। অভিযোগ, রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা এবং শব্...