ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি রুটে ৮১৬টি বাস নিয়ে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে নতুন উদ্যোগ ‘সিটি পরিবহন’। ২৬ থেকে ৩০ কিলোমিটার দীর্ঘ এসব রুটে চলবে বিভিন্ন কোম্পানির বাস। তবে নতুন নয়; পুরনো বাসই একীভূত হচ্ছে নতুন কোম্পানির নামে। গাজীপুর থেকে নিউ মার্কেট, মিরপুর থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে কাঁচপুর ও আবদুল্লাহপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোকে যুক্ত করবে এই বাসগুলো। এবারও ই-টিকিটিং, চালকদের বেতনভিত্তিক নিয়োগ ও নির্ধারিত রুটে অন্য কোম্পানির বাস চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা শুরুতেই কা...