শুধু নারীদের জন্য ঢাকাসহ তিন জেলায় বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘মহিলা বাস সার্ভিস’ নামে চালু হওয়া গোলাপি রঙের এসব বাস চলাচল করবে রাজধানীর ১০টি রুটে। ঢাকার পাশাপাশি এ সেবা চালু করা হয়েছে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে একটি রুটে।
গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানালেন, নারীদের জন্য বিশেষ বাস চালু করা ছিল সরকারের নির্বাচনী অঙ্গীকার। উদ্দেশ্য হলো, বাস...