বান্দরবান-থানচি রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় প্রথম বাস বান্দরবান থেকে থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়।বান্দরবান-রুমা-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, স্বাভাবিক শিডিউল অনুযায়ী বান্দরবান থেকে ৬টি বাস ছেড়েছে। অন্যদিকে থানচি থেকে ২টি বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে এসেছে।নুরুল আলম জানান, বাস চলাচলের ক্ষেত্রে কোথাও কোনও ধরনের সমস্যা হয়নি।
প্রতিশ্রুতি অনুযায়ী বাস চলাচলে নিরাপত্তা বাহিনীর এসকর্ট ছিল বলে তিনি জানান।আঞ্চলিক সশস্ত্র গ্রুপের বিপুল অংক...