‘বাস্তুশাস্ত্র’
২০০৪ সালের একটি হিন্দি ভৌতিক
সিনেমা। মুক্তি পায় ওই বছরের
২২ অক্টোবর। প্রযোজক রাম গোপাল ভার্মা,
পরিচালক সৌরভ নারাং। প্রধান
ভূমিকায় সুস্মিতা সেন ও জে
ডি চক্রবর্তী। এটি অন্যতম আন্ডাররেটেড
একটি হিন্দি হরর সিনেমা।
মুম্বাইয়ের
শহরতলিতে একটি বাড়ির উঠোনে
দাঁড়িয়ে আছে এক বিকৃত,
অশুভ গাছ। ছবির শুরুতেই
একজন সেই বাড়িতে ঢুকে
অদৃশ্য শক্তির হাতে প্রাণ হারায়।
এরপর সেখানে বাস করতে আসে
ঝিলমিল ও বিরাগ রাওয়ের
পরিবার। ঝিলমিল স্ত্রীরোগ চিকিৎসক, বিরাগ লেখক। কাজের চাপে দুজনেই ছোট...