রাজধানীর
বিভিন্ন এলাকায় এক দিনে অন্তত ৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার
দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও,
মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার,
গুলিস্তান, মগবাজার ও রামপুরায় এসব বিস্ফোরণ
ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬)
নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক আহত হয়েছেন। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি
যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার রাত
৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪ থেকে ৫টি ককটেল বিস্ফ...