যাত্রী বহনের জন্য নয়, রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ার কথা অ্যাম্বুলেন্সের।
কিন্তু বাস না পেয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স ভাড়া করে যাত্রী হিসেবে উঠেছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা শাখার সদস্যরা। ফরিদপুরের মধুখালীতে সেই অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দিলে প্রাণ যায় চারজনের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। জেলাটিতে আরেকটি দুর্ঘটনায় প্রাণ গেছে আরও তিনজনের।
এ দুটি ঘটনা ছাড়াও গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। এর মধ্যে নারায়...