সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। সত্য যা, সেটিই তুলে ধরতে হবে। সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না।বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বাসসের মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের স...