Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

নিজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত স্বাগত জানালেন বাসস এমডি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪
নিজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত স্বাগত জানালেন বাসস এমডি

সংগৃহীত ছবি

নিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত‍্য বেরিয়ে আসবে।’

মাহবুব মোর্শেদ লেখেন, ‘দায়িত্ব পালনকালে আমি বাসসকে একটি সক্রিয় ও আধুনিক সংবাদ সংস্থা হিসেবে গড়ে তুলেছি। কোনো রকম অন‍্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। আমি তদন্ত কমিটির কাছে আহ্বান জানাব, তারা যেন ১৮ ফেব্রুয়ারি ২০২৬-এ বহিরাগত ও অভ‍্যন্তরীণ ব‍্যক্তিদের দ্বারা সংগঠিত মব, সন্ত্রাস ও হামলা কী উদ্দেশ্যে সংগঠিত হলো তাও তদন্ত করেন।’

তিনি জানান, ‘ওই দিন আমি হামলা থেকে আত্মরক্ষার জন‍্য বেরিয়ে আসার পর থেকে মব সৃষ্টিকারীরা আমার অফিসে ও প্রশাসন বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে। ব‍্যবস্থাপনা সম্পাদক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা, হিসাব বিভাগের প্রধানকেও অফিসে প্রবেশ করতে দিচ্ছে না।’

মাহবুব মোর্শেদ বলেন, ‘বোধগম‍্য কারণে আমি অফিস করা থেকে বিরত রয়েছি। আমি মনে করি, তদন্ত চলাকালে আমার অফিসে অনুপস্থিতি তদন্ত কাজে সুবিধা দেবে। কমিটি নিরপেক্ষভাবে তদন্ত কাজ পরিচালনা করতে পারবেন। তবে, কমিটি আমাকে ডাকলে এবং আমার জন‍্য নিরাপদ পরিস্থিতি সৃষ্টি করলে আমি অফিসে উপস্থিত হয়ে যে কোনো ফাইল তাদের সামনে উপস্থাপন করতে এবং সাক্ষ‍্য দিতে প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি, স্বীকৃত পন্থায় সরকার আমার সাথে চুক্তি বাতিল করতে পারে, আমাকেও পদত‍্যাগ করতে বলতে পারে। উভয়পন্থাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করার জন‍্য প্রস্তুত আছি।’

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। পরে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড–১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর; এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস–১), যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানায় মন্ত্রণালয়।

বাসসমাহবুব মোর্শেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার