ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের শাসনামলে বৈষম্য নিরসন ও ফ্যাসিবাদ বিলোপের আকাঙ্ক্ষা পদদলিত হয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবিকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।আজ শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ম...