সারা দেশে শিক্ষার্থীদের ফলাফলে ভরাডুবি হলেও আলিম পরীক্ষায় পাসের আনন্দ ঘিরে পরিবারে ছিল উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২১ বছর বয়সী সাকিব ব্যাপারীর। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিআরটিসির একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সাকিব নিহত হয়েছেন।আজ রবিবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানালেন, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাকিব। এ সময় বিআরটিসির একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘট...