বরগুনার আমতলী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এপির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।এনএসএস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা ও সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসএস নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক অ্...