আকাশে উড়ছে যাত্রীবাহী বিমান। নিচে বাল্টিক সাগর। হঠাৎ উপগ্রহ থেকে আসা অবস্থান নির্ণয়ের সংকেত হারিয়ে ফেলছে একের পর এক বিমান। অদৃশ্য বেতার তরঙ্গের হস্তক্ষেপে বিঘ্নিত হচ্ছে দিকনির্ণয়ের ব্যবস্থা। সুইডেনের উপকূলে এমন ঘটনায় এবার সন্দেহের কেন্দ্রে একটি রুশ জাহাজ। আক্রান্ত বিমানগুলোর মধ্যে রয়েছে লন্ডন ও লিভারপুলগামী উড়ানও।শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদপত্র দ্য আই পেপারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ ও ২২ নভেম্বর স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরের আশপাশে দফায় দফায় এই বিভ্রাট ঘটে। বিমান চলাচল বিশ্...