ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের উপস্থিতি দেখা গেছে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন নাগর নদীর তীরে বাঘ দুটি দেখতে পায়। এ সময় সে মোবাইল ফোনে বাঘ দুটির ছবি ধারণ করে।স্থানীয় সূত্রে জানা যায়, বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় বিচরণ করছিল। পরে সেগুলোকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে য...