গেটাফের বিপক্ষে ম্যাচে রাফিনিয়াকে পাওয়ার পথে বড় কোনো বাধা নেই বার্সেলোনার। আগামী ১০ অক্টোবর স্পটিফাই ক্যাম্প ন্যুতে গেটাফের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ওন্দা সেরো ও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বার্সেলোনার চিকিৎসকদের করা পরীক্ষায় কোনো চোট ধরা পড়েনি রাফিনিয়ার।গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ডান উরুতে আঘাত পান রাফিনিয়া। ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের পর ডান উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। সতর্কতা হিসেবে তাকে মাঠ থেকে...