পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। গতকাল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের মো. ইসরাইলের বাড়ির পাশের একটি গর্ত থেকে স্থানীয়রা উদ্ধার করেন অজগরটি। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় সাপটিকে।স্থানীয়রা জানিয়েছেন, সকালে ইসরাইলের বাড়ির পাশের একটি গর্তে অজগরটি দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধ...