বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ গুরুতর দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসার সার্বিক ব্যয় বহন করবে বিভাগীয় ও জেলা প্রশাসন।
আজ সোমবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে সরকারি অ্যাম্বুলেন্সে দগ্ধ হনুফা বেগম, তার মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাতি ফাহিমকে ঢাকায় পাঠানো হয়।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দু...