আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ইতিহাস রয়েছে বাংলাদেশের বাম
রাজনীতির; আদর্শের প্রশ্নেও রয়েছে স্বতন্ত্র রাজনৈতিক উত্তরাধিকার। তবে এই
ইতিহাসের অন্য পিঠে রয়েছে বিভক্তি, ভাঙন ও সাংগঠনিক দুর্বলতার দীর্ঘ ছায়া। এক দল
ভেঙে জন্ম নিয়েছে নতুন দল, সেই দলও ভেঙে তৈরি হয়েছে একাধিক উপদল। আবার অনেক দল
কয়েক বছর সক্রিয় থাকার পর হারিয়ে গেছে রাজনৈতিক দৃশ্যপট থেকে। একসময় তরুণদের বড়
একটি অংশকে আকৃষ্ট করা এবং রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাম রাজনীতি
সময়ের পরিক্রমায় হারিয়েছে সেই প্রভাব ও গণভিত্তি। বর্তমানে...