টেম্বা
বাভুমাকে নিয়ে বছর তিনেক
আগে বেশ হাসাহাসি হয়েছিল,
আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ক্যাপ্টেন’স প্রেস মিটে
ঘুমিয়ে যাওয়ার কারণে। কোটার
ক্রিকেটার হিসেবেও কম বিদ্রুপ শুনতে
হয়নি তাকে। ৫ ফুট ৪
ইঞ্চির এই বাভুমাই দক্ষিণ
আফ্রিকাকে এনে দিয়েছেন এখন
পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ অর্জন, জিতিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুধু তাই নয়,
টেস্ট অধিনায়ক হিসেবেও তার রেকর্ড ঈর্ষণীয়,
তার নেতৃত্বে ১৫ টেস্টে ১৩টা
জিতেছে প্রোটিয়ারা। এই মুহূর্তে আইসিসি
টেস্ট র্যাংকিং এর
এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা...