কবি রজনীকান্ত সেন বলেছিলেন,
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,
তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।প্রকৃতির শৈল্পিক কারিগরখ্যাত বাবুই পাখি পরম যত্নে তালগাছে বাসা বেঁধেছে। এ মনোরম সৌন্দর্যশোভিত দৃশ্য দেখলে দুচোখ জুড়িয়ে যায়। যদিও গ্রামাঞ্চলে এখন খুব বেশি একটা তালগাছে বাবুই পাখির বাসা দেখা যায় না। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের করোটিয়াপাড়া এলাকার একটি তালগাছে সাতটি বাসা বেঁধেছে প্রকৃতির শৈল্পিক কারিগর বাবুই পাখি।বাবুই পা...