দিনাজপুরের হাকিমপুরে এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও মামাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় কিশোরীর মা, নানি ও মামিকেও একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার নয়ানগর গ্রামে এ...