বছর পাঁচেক আগের কথা। মেহ্রীনের বয়স ছিল মাত্র ছয়। যখন আর দশটা শিশুর নিজের নরম বিছানায় সকালের ঘুম ভাঙে, তখন মেহ্রীনের সকাল হতো বাবার অফিসের এক কোণে পাতা লাল কার্পেটে। চাকরির দায়িত্ব আর মেয়েকে চোখে চোখে রাখার দায়— এ টানাপড়েনে বাবার অফিসই হয়ে উঠেছিল মেয়ের সাময়িক আশ্রয়। মেহ্রীনের মা নেই। বাবা শাহ্ নেও...