কুষ্টিয়ায় বাবার অসুস্থতার খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ বছর বয়সী ছেলে মাহফুজুর রহমান। ছেলের মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টা পর মারা গেছেন শয্যাশায়ী বাবা আবদুল মান্নান (৫৯)। একই দিনে বাবা-ছেলের আকস্মিক মৃত্যুতে নির্বাক স্বজনরা।গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকার একটি প্রিন্টিং প্রেসে কাজ করছিলেন মাহফুজুর। এ সময় মোবাইলে তার মা জানান, তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বাবার অসুস্থতার খবর শোনার পরপরই চেয়ারে বসা অবস্থায় হেলে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত...