সামনে
ঝকঝকে নীল আকাশ আর
পথ ধূসর সরু ফিতার
মতো এগিয়ে গেছে সামনে। দুপাশে
সবুজ ঝোপঝাড়। কোথাও ফুটেছে বেগুনি রেল লতা ফুল,
কোথাও আকন্দ ফুল। আমি আছি
দক্ষিণ ইথিওপিয়ার ওমো ভ্যালি নামক
এক জায়গায়। ওমো ভ্যালি বিখ্যাত
এর বিচিত্র সব আদিবাসীর জীবনযাত্রার
জন্য। এ আদিবাসীদের কাছে
সভ্যতা এখনো পৌঁছায়নি। এরা
নিজেদের খাবার নিজেরা উৎপাদন করে। নারী-পুরুষ
কেউই ঊর্ধ্বাঙ্গে পোশাক পরে না। ইথিওপিয়ার
সরকারের খুব একটি মনোযোগ
নেই তাদের প্রতি। ফলে এখানে বিদ্যুৎ
বা পানির সংযোগ নেই, নেই স্কুল
বা হাসপাতাল। আদিবাসী...